
কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকাজরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের কড়া পুলিশি নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলাম মুনীর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া গ্রামের মৃত. তোজাম্মেলের ছেলে মোজাম্মেল হোসেন (৭৩), মৃত. সামেদ আলীর ছেলে আইন উদ্দিন (৬৮), আক্তার হোসেন (৪৩), আয়েন উদ্দিনের ছেলে সাবু (৪১), আফসার শেখের ছেলে সোহাগ (৩৮),মৃত. আজিরদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৪৩), মজিবর রহমানের ছেলে বিপুল (৩৪), সবর উদ্দিনের ছেলে বদর উদ্দিন (৬৮), আসাদুলের ছেলে আফসার সেখ (৬৫), জামির সেখের ছেলে সুমিন (৩৮), আফসার শেখের ছেলে সেলিম (৪১) এবং আয়েন উদ্দিন শেখের ছেলে আবু (৩৭)। এছাড়ও আমির হোসেনের ছেলে জুলু (৩৮) ও রাহুল (৩৪) কে দুই বছর করে সশ্রম কারাদন্ডসহ ৫হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের ও পূর্বের একটি হত্যাকাণ্ডের জেরে আসামিরা ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারী রাতে কুমারখালী উপজেলার চর-চাপড়া গ্রামের মৃত. ইমান আলী ওরফে হেলা শেখের ছেলে সাহেব আলীকে হত্যা করে একটি কলাবাগানের পাশে লাশ ফেলে রাখে। এ ঘটনায় নিহত সাহেব আলীর ছোট ভাইআহম্মেদ আলী ওরফে আকম আলী বাদী হয়ে কুমারখালী থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে কুমারখালী থানার ইন্সপেক্টর কাজী কামাল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ২১ জনের বিরুদ্ধে আদালতেচার্জশীট বা অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জনকে বেকসুর খালাস এবং অপর ২ জনআসামিকে ২ বছর করে কারাদণ্ডের আদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. মনির হোসেন জানান, দীর্ঘ প্রায় দেড় দশক পূর্বে সংঘটিত চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে বিচার এতোদিন ধরে বিলম্বিত হলেও শেষ পর্যন্ত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিতহওয়ায় আদালত দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করছেন।
অপরদিকে আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতেরপরিবারের সদস্যরাও।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]