সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে ডাকাত সাহেব আলী নিহত
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০০:৫১
সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে ডাকাত সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ডাকাত সাহেব আলী নিহত হয়েছেন।


সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীর ওপর রনি গ্রুপের সদস্যরা হামলা করে।


হামলার এক পর্যায়ে সাহেব আলীকে গুলি করে রনি গ্রুপ। গুলিবিদ্ধের পরে পাশের একটি ডোবায় সাহেব আলী পড়ে যায়।


এ সময় তার ওপর ইট ছুড়ে মারে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনার একটি সিসিটিভি ফুটেজে হামলার সময় সাহেব আলীর দিকে রনিকে গুলি ছুড়তে দেখা গেছে। ফুটেজে সাহেব আলীকে ইট দিয়ে আঘাত করতেও দেখা যায়।


খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে তদন্ত করেন।


নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর সাহেব আলীকে ঢাকা মেডিকেলের নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তাকে হত্যার ঘটনায় যারা জড়িত আমরা তাদেরকেও চিহ্নিত করছি, তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।


তিনি আরও জানান, সাহেব আলী আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি। সে পুলিশের উপর হামলার ঘটনারও একজন আসামি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com