দৌলতপুর সীমান্ত থেকে গাঁজাসহ আটক ১
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৭:৩৬
দৌলতপুর সীমান্ত থেকে গাঁজাসহ আটক ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. বিল্লাল হোসেন (৪৮) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে। সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছে বিজিবি।


বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১১ অক্টোবর) রবিবার রাত ১০ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন ধর্মদাহ মাঠে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় মাদক কারবারি মো. বিল্লাল হোসেন ভারতীয় ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক মাদক কারবারী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে।


অপরদিকে রোববার দিবাগত রাত ১২.২০টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর এলাকার পদ্মা নদীর পাড়ে বিজিবির টহল দল অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।


বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার ৬ লাখ মূল্য ৮৬ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।


কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে যথাযথ দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।



বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com