বেনাপোলে যুবলীগ নেতা জাহাঙ্গীর আটক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০১:০৫
বেনাপোলে যুবলীগ নেতা জাহাঙ্গীর আটক
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে নাশকতা মামলায় যুবলীগ নেতা আটক হয়েছে। আটককৃত ব্যক্তি বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগমারী এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।সে একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।


শনিবার (১০ অক্টোবর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


বেনাপোল পোর্ট থানার ওসি আরশাফ হোসেন বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নাশকতার মত অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com