পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৪:৩৫
পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে একটি বাস ও দুটি ট্রাকের চালককে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।


শনিবার (১০ অক্টোবর) পাবনা সদর উপজেলার গাছপাড়া বাজার এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মো. আব্দুল মোমিন উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।


পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্নের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/পলাশ/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com