
দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগের প্রতিবাদে পাবনার মেরিল বাইপাস এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে পাবনা জেলা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক মো. সোহেল রানার নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মেরিল বাইপাস মোড় থেকে শুরু হয়ে শাপলা প্লাস্টিক মোড় প্রদক্ষিণ করে পুনরায় মেরিল বাইপাস মোড়ে এসে শেষ হয় কর্মসূচিটি।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের প্রতিবাদ জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাবিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক ওহী, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-অর্থবিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম শুভ, সাবেক জেলা ছাত্রদল সদস্য মেহেদী হাসান বাপ্পিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শান্তিপূর্ণভাবে প্রতিবাদী কর্মসূচি শেষ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]