
সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শেখা জুটের অন্য গোডাউনে ছড়িয়ে পড়ে।
এসময় ঝুঁকিতে পড়ে আশপাশের বাড়িঘর। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস যানজটের কারণে সময় মতো ঘটনা স্থলে পৌঁছাতে পারেনি। এখন ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিভাবে আগুন লেগেছে তদন্ত করছে ফায়ার সার্ভিস। এতে আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে অন্তত পাঁচজন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]