আশুলিয়ায় ঝুট গোডাউনে আগুন, ফায়ার সার্ভিস আটকে আছে যানজটে
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২২:৩৯
আশুলিয়ায় ঝুট গোডাউনে আগুন, ফায়ার সার্ভিস আটকে আছে যানজটে
শরিফুল ইসলাম, সাভার
প্রিন্ট অঅ-অ+

আশুলিয়ার জামগড়া এলাকার একটি ঝুটেরগোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আশপাশির বাসা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।


শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। তবে যানজটে আটকে থাকায় জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখন পৌঁছতে পারেনি।


আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন এই জুট গোডাউনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেকোনো সময় আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।


এদিকে ফায়ার সার্ভিসের গাড়িগুলো তীব্র যানজটে আটকা পড়েছে। জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানিয়েছেন, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত পুরো রাস্তায় তীব্র যানজটের কারণে গাড়িগুলো সময়মতো পৌঁছাতে পারছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা ফাঁকা করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com