
ভোলায় দ্রুতগতির একটি সিএনজি চাপায় মাওলানা ইউনুস (৮০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে ভোলা-ইলিশা সড়কের পাকার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা ইউনুস ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মজিবল হক হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় ইলিশা বাজার জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার থেকে বাড়িতে ফেরার উদ্দেশে রাস্তা পার হওয়ার সময় ভোলা সদরের দিক থেকে ইলিশা লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী সিএনজি তাকে চাপা দেয়, এতে মুহূর্তে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এসময় সিএনজি রেখেই চালক পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]