মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:৫১
মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


এ সময় নিষিদ্ধ জাল বিক্রয়ের উদ্দেশে দোকানে রাখার দায়ের ব্যবসায়ী শাজাহান শেখ ও জাহাঙ্গীর শেখকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড এ অভিযান পরিচালনা করে।


ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তারুজ্জামান। উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার ও কোষ্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


অভিযানে জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


প্রসঙ্গত, রাষ্ট্রীয়ভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ এর আওতায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করায় মোরেলগঞ্জ সদর বাজার ও পানগুছি নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।


বিবার্তা/রাজীব

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com