
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর সীমান্তে ৫০ লাখ ২৬ হাজার ৯০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মনিয়ন্দ, কসবা, চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শশীদল খারেরা বিওপির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে ভারতীয় বাসমতি চাউল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, বাঁজি, কুইচ্ছা মাছ, গরু, মদ, গাঁজা ও মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫০ লাখ ২৬ হাজার ৯০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল এসএম শফিকুল ইসলাম জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]