নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম গ্রেফতার
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৮:১৬
নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নড়াইল জেলা যুবলীগের সভাপতি গাউসুল আযম মাসুমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, নাশকতার মামলায় গাউসুল আযম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।


৫ আগস্ট পরবর্তী যুবলীগ নেতা মাসুমের বিরুদ্ধে নড়াইল সদর থানায় নাশকতামূলক কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে।


২০২৪ সালের ২৮ মে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গাউসুল আযম মাসুমকে সভাপতি এবং খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com