নন্দীগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০১:২০
নন্দীগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সারাদেশে আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় এ কর্মসূচি পালন করা হয়।


এতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলের নেতৃত্বে উপজেলা পরিষদ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।


পরে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সমম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন ও উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা প্রমুখ।


এসময় উপজেলা যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মানির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com