নড়াইলে চোরাই রড কেনার অভিযোগে ছেলের-বাবাকে পিটিয়ে আহত
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৬:৪০
নড়াইলে চোরাই রড কেনার অভিযোগে ছেলের-বাবাকে পিটিয়ে আহত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে সাইফুল ইসলাম চোরাই রড কেনার অভিযোগে তার বাবা গফফার শেখ (৫০) পিটিয়ে আহত করেছে ইউপি সদস্য মাহমুদ শেখের লোকজন।


সোমবার (২৯জুন) সন্ধ্যা ৭টার দিকে রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৫ জুন রাতে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জাহিদ শিকদারের বাড়ি থেকে তিন বান্ডিল রড চুরি হয়। এ রড একই গ্রামের সিয়াম শেখ এবং আরিফুল ইসলাম চুরি করেছে বলে এলাকাবাসী নিশ্চিত হন। অভিযুক্ত দুজনের জিজ্ঞাসাবাদে চোরাই রড একই গ্রামের গাফফার শেখের ছেলে সাইফুল ইসলামের কাছে বিক্রি করেছে বলে তারা স্বীকার করে। উক্ত রড ফেরত চাইলে সাইফুল ইসলাম তা ফেরত দিয়ে দেন।


এ ঘটনার জেরে সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রামচন্দ্রপুর বাজারে আউড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদ হোসেনের নেতৃত্বে এক শালিস বসে। শালিসে রড ক্রেতা সাইফুল ইসলাম উপস্থিত না হওয়ায় তার বাবা গফফার শেখ কে তার মুদি দোকান থেকে ইউনিয়নের সদস্য মাহমুদ শেখ তুলে আনার নির্দেশ দেন। এসময় তাকে শালিস বৈঠকে নেওয়ার পথে কাদেরসহ ৪/৫ জন মিলে তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন গফফার শেখকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে।


হাসপাতালে চিকিৎসাধীন গফফার শেখের স্ত্রী নারগিস পারভীন মঙ্গলবার দুপুরে বলেন, আমার ছেলে রড কিনেছিল, যাদের কাছ থেকে কিনেছিল তারা রড় ফেরত চাইলে তাহা ফেরত দিয়েছে।


আউড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদ শেখ বলেন, শালিসে অভিযুক্ত রড ক্রেতার বাবাকে আনার পথে কে বা কাহারা তাকে মারপিট করেছে বলে জানতে পেরেছি।


নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনার অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/শরিফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com