দৌলতপুর সীমান্তে ১৩ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৯:১৫
দৌলতপুর সীমান্তে ১৩ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৩ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মাদক, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার হয়েছে।


সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৩টার দিকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।


বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ চিলমারী বিওপির টহল দল আজ ভোর আনুমানিক ৫টায় সীমান্তের শান্তিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ১৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।


এর আগে রবিবার রাত আনুমানিক ১১.৫০টাায় চরচিলমারী বিওপির টহল দল আকন্দপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে। একই দিন সকাল আনুমানিক ৮.১৫টায় বিলগাথুয়া বিওপির টহল দল জয়পুর-চক বিলগাথুয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে।


উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ১৩ লাখ ৪৫ হাজার ২০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।


কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com