
নড়াইল জেলা পরিষদের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ জুন) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান নড়াইল জেলা পরিষদের সম্মেলনকক্ষে এ বাজেট ঘোষণা করেন।
মোহাম্মদ আছাদুজ্জামান বলেন, ২০২৬-২৭ অর্থবছরে নড়াইল জেলা পরিষদের জন্য মোট ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকা বাজেট ধরা হয়েছে। এই টাকার মধ্যে রাজস্ব খাত থেকে আয়সহ সরকারের কাছ থেকে অনুদান পাওয়ার আশা করা হচ্ছে। জেলার বিভিন্ন স্থানে বেদখলে থাকা জেলা পরিষদের জমি উদ্ধার, পুকুর খননসহ নড়াইল সদর, লোহাগড়া উপজেলায়, কালিয়া উপজেলা ও বড়দিয়ায় মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।জেলা পরিষদের আয় বাড়ানোর জন্য এগুলোর আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, নড়াইল সদরউপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলুসহ প্রমুখ।
এসময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]