দৌলতপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২১:১৭
দৌলতপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ একজনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতা তা প্রতিহত করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সীমান্ত এলাকায় আলী আজগর (৬৫) নামে নামে ওই ব্যক্তিকে ভারতের মধুগাড়ী সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন (কমান্ডেন্ট) অধিনস্থ মধুগাড়ী ক্যাম্পের বিএসএফ ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মধুগাড়ী সীমান্ত দিয়ে আলী আজগর কে পুশইনের চেষ্টা করে।


এসময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল ও মাঠে কর্মরত কৃষকরা তা প্রতিহত করে তাকে ভারত সীমানায় পাঠিয়ে দেয়। বর্তমানে ওই ব্যক্তি ভারত সীমান্তের ৫০গজ অভ্যন্তরে অবস্থান করছে।


পুশইন হতে যাওয়া আলী আজগর বাংলাদেশের ঢাকার মিরপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে বলে জানা গেছে।


বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com