নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ-সার বিতরণ
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২০:৪৮
নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ-সার বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২মৌসুমে কৃষি প্রণোদনা পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলার ১ হাজার ৫৬০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা বলেন, ২০২৪-২৫ অর্থবছরে খরিব-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের বীজ ব্যবহাররের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৫৬০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে এক বিঘা জমির জন্য জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডি এসি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


বিবার্তা/শরিফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com