কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২০:২১
কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটককৃত ফরিদ হোসেন একই ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাবিল মোড় এলাকায় ফরিদ হোসেনের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।


বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলিসহ একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক ব্যক্তিকে গণপিটুনির কারণে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com