সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২০:৩৪
সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধানমন্ডি ৩২-এ জামায়াতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াতের নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


বুধবার (২৪ জুন) শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এ মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান, আল আমিনসহ সাংবাদিক নেতারা বক্তব্য দেন।


অ্যাডভোকেট এস এম আব্দুল হক বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন,যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য এক বড় হুমকিস্বরূপ। সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা ও হয়রানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণমাধ্যমকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করেন। তাদের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।


মানববন্ধন কর্মসূচিতে জেলার কর্মরত সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নিয়ে সাংবাদিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।


বিবার্তা/শরিফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com