
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার কোন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে না এবং তথ্য পেলে সাথে সাথে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বুধবার (২৪ জুন) দুপুরে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
এসময় তিনি আরও বলেন, ছাত্র-জনতা হত্যা মামলার কোন আসামিকে দেখামাত্রই গ্রেফতার করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না উপর থেকে এবং লোকাল থেকেও থানাকে নির্দেশ দেওয়া আছে দিনাজপুরের কোন হত্যা মামলার আসামি যদি এখানে এসে লুকিয়ে থাকে তাকেও চিনে থাকলে পুলিশ গ্রেফতার করবে।
এছাড়া মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে বলেও জানান তিনি।
পরে সংসদ সদস্য আশুলিয়ার জামগড়ায় মাদক সন্ত্রাস ইভটিজিং বন্ধে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। এসময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মো. নাজমুল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]