টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:৫৮
টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (২৪ জুন) খাগড়াছড়ির কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।


এতে বলা হয়, বুধবার গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য 'আলুটিলা ফিডার' এলাকায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।


আওতাভুক্ত এলাকাগুলো হলো- খবংপুড়িয়া, উপালী পাড়া, কলেজ পাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়া পাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া, আলুটিলা। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com