কুষ্টিয়া কর অফিসে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১২:৩৫
কুষ্টিয়া কর অফিসে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর পক্ষেপ্রক্সি দিতে ধরা খেয়েছেন ৪জন।


মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে নিয়োগকারী কর্তৃপক্ষ। পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবি জালিয়াতি ও অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দেওয়ার প্রমাণ মেলে তাদের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করলে মধ্যরাতে তাদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।


পুলিশ জানিয়েছে, মোটা অংকের টাকার বিনিময়ে চাকরি প্রার্থী পরিবর্তন করে একটি চক্র এ কাজ করেছে বলে ধারণা করাহচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি এ চক্র জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com