কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৯:৫৮
কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার ভেড়ামারা দশমাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (২১) নামে ট্রাকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।


মঙ্গলবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মনির হোসেন বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পাটের বস্তা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের দশমাইলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় জুয়েল, সজীব, শামীম ও আশরাফুল ইসলাম নামে ৪ জন আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।


ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করা হয়।


কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, সকালে কুষ্টিয়া-পাবনা হাইওয়ের দশমাইলে শ্যামলী পরিবহন ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পরে স্বজনদের বুঝিয়ে দিয়ে আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com