
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাসসুম তোয়া ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ জুন) দুপুরে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ দন্ডাদেশ প্রদান করেন। একই সাথে ৫ লাখ টাকা ক্ষতিপুরণ ও অন্য একটি ধারায় ৭ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের ৫ বছরের শিশু তাবাচ্ছুম বাড়ি থেকে থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে পার্শবর্তী একটি বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা ওই দিনই অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে। ২৭ ফেব্রুয়ারি পুলিশ আবু তাহের নামের প্রতিবেশী যুবককে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। হত্যার দ্বায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আবু তাহের।
তদন্ত শেষে পুলিশ ২৬ মে আবু তাহেরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। মাত্র ৫ কার্যদিবসে ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে ঘটনার ৪ মাসের মধ্যে মামলার রায় প্রদাণ করে। রায়ে ধর্ষণ ও হত্যার অপরাধে ফাঁসির আদেশ দেওয়া হয়। সেই সাথে ক্ষতিপুরণ হিসেবে ৫ লাখ টাকা জরিমানা করে আদালত। এছাড়াও লাশ গুমের অপরাধে ৭ বছরের কারাদন্ড দেওয়া হয়। দন্ডিত আবু তাহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]