রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০১:৫৮
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের (৭৮) দাফন সম্পন্ন হয়েছে।


রবিবার (২১ জুন) বেলা ১১ টায় মোরেলগঞ্জ মডেল মসজিদ চত্বরে জানাজার পূর্বে প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। পুলিশ প্রশাসনের পক্ষে এস আই মাসুম বিল্লাহ’র নেতৃত্বে ৮ সদস্য একটি টিম আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন।


এ সময় মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে সরোয়ার জাহান রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, মো. রুহুল ফকির, সাবেক চেয়ারম্যান অধ্যাক্ষ আ. হাই খান, আয়নাল হোসেনসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিএনপি নেতা সোমনাথ দে, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কফিনে পুষ্পমাল্য অর্পণ করে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।


মুক্তিযোদ্ধা হাসিনা কবির শনিবার (২০ জুন) রাত ১২ টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিন্নাহী অইন্না ইলাহি রাজিউন)।


১৯৭১ সালে ৯নং সেক্টর সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার ও মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম স. ম. কবীর আহম্মেদ মধু’র সহধর্মিনী যুদ্ধকালীন সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com