সুন্দরবনে ৪ বস্তা হরিণ ধরার ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
প্রকাশ : ২১ জুন ২০২৬, ২৩:১৯
সুন্দরবনে ৪ বস্তা হরিণ ধরার ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পূর্ব সুন্দরবনের সুপতি এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা ৪ বস্তা নাইলনের রশির হরিণ ধরার মালা ফাঁদ, সংরক্ষিত বরফ, হরিণের মাংস ওজন করার পাল্লাসহ শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


রবিবার (২১ জুন) সকাল ৭টার দিকে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বনরক্ষীরা বেতমোর নদীর পাটাকাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায়।


এ সময় একটি ইঞ্জিন চালিত ট্রলার দেখে বনরক্ষীরা তাদেরকে থামানোর নির্দেশ দেন। কিন্তু শিকারীরা ট্রলারটি সুন্দরবনের পাড়ে ভিড়ে দ্রুত লাফিয়ে বনের ভেতরে পালিয়ে যায়। পরে ট্রলারটি তল্লাশি করে বনরক্ষীরা চার বস্তা নতুন তৈরি নাইলনের রশির হরিণ ধরার মালা ফাঁদ, বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত বরফ, মাংস ওজন করার দাঁড়িপাল্লাসহ শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


শরণখোলা রেঞ্জ সহকারী বন সংরক্ষক কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, একটি শিকারী চক্র রাতে সুপতি অভয়ারণ্য এলাকায় প্রবেশ করেছিল। এ সময় বনরক্ষীরা অভিযান চালালে শিকারীরা পালিয়ে যায়। সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞার সুযোগে বড় ধরনের পরিকল্পনা নিয়ে বনে প্রবেশ করেছিল চক্রটি।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com