কুষ্টিয়ার পাথরবোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১২:২৬
কুষ্টিয়ার পাথরবোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— আনিসুর রহমান (৩৫) ও হেলপার রতন (৩৫)। ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং হেলপার রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায়।


কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি খুলনায় যাচ্ছিল্। পথে মধ্যে আজ সকালে কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে পড়লে ট্রাকটিতে আগুন ধরে যায়।


স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকের ভেতর থেকে ট্রাক চালক আনিসের মরদেহ উদ্ধার করে। পাথরের নিচে চাপা পড়া অবস্থায় হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হয়।


বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com