নড়াইলে বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১০:৩১
নড়াইলে বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের সদর উপজেলার মুশুড়ি গ্রামে এক বিয়ের অনুষ্টানে বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের চাচা নকুল কুমার মল্লিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে মুশুড়ি গ্রামে এহৃদয়বিদারক ঘটনা ঘটে।


নিহত নকুল কুমার মল্লিক মুশুড়ি গ্রামের সতীশ চন্দ্রমল্লিকের ছেলে ও কনের বড় চাচা।


পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নকুল কুমার মল্লিকের ছোট ভাই মুকুন্দ মল্লিকের মেয়ে বর্ণা রানী মল্লিকের বিয়ের অনুষ্ঠান চলছিল। বরপক্ষের আগমনের পর গেটের সামনে আনন্দঘন পরিবেশে বরকে মিষ্টিমুখ করানোর প্রস্তুতি চলছিল। সেই মুহূর্তে নকুল কুমার মল্লিকসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়। হঠাৎ সাবধানতাবশত গেটের পাশে থাকা বিদ্যুৎতের তারে স্পর্শ লাগলে নকুল কুমার মল্লিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রানী বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু শনিবার (২০ জুন) সকালে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com