
গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষানুরাগী, সাহিত্যিক ও বাউল সাধক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার শক্তি পদ হলদার। আলোচক ছিলেন, জাতীয় জাদুঘরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ড. শওকত ইমাম খান।
কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন, কাঙ্গাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রাণী মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার মণ্ডল।
বক্তারা বলেন, কাঙ্গাল হরিনাথ আমাদেরকে শিখিয়েছে কীভাবে ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পথে লড়তে হয়। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীন এবং নির্ভীক সাংবাদিকতার কথা বলি, তখন কাঙ্গাল হরিনাথ মজুমদার আমাদের অন্যতম বড় প্রেরণা।
এই মহান মনীষীর প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানায়। সেমিনার শুরুর আগে কাঙ্গাল হরিনাথ মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পস্তববক অর্পণ করেন অতিথিবৃন্দ।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]