মোংলা থানার ওসির অপসারণ দাবিতে বিএনপির মানববন্ধন
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২৩:৫৯
মোংলা থানার ওসির অপসারণ দাবিতে বিএনপির মানববন্ধন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপান করে অসামাজিক আচরণ এবং রাজনৈতিক পরিচয় খাটিয়ে বিএনপি নেতাকর্মীদের গালমন্দ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং ওসির তাৎক্ষণিক অপসারণের দাবিতে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে মোংলা পৌর এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, গত ১৭ জুন (বুধবার) রাতে মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান অতিরিক্ত মদ্যপান করে মাতলামি ও অসামাজিক আচরণ করেন। ওই অবস্থায় তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে চরম অশালীন ও কুরুচিপূর্ণ গালমন্দ করেন এবং অনাহুতভাবে কয়েকজন নেতাকর্মীকে লাঞ্ছিত ও হেনস্তা করেন।


​বিএনপি নেতাদের দাবি, মদ্যপ অবস্থায় ওসি আতিকুর রহমান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দম্ভোক্তি প্রকাশ করে বলেন, “আমি আওয়ামী লীগ করেছি, আমি ১৭ বছর আওয়ামী লীগ করেছি।” এই বলে তিনি বিএনপিকে লক্ষ্য করে তীব্র অকথ্য ভাষায় গালমন্দ করেন।


মোংলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুদ্দিন টুটুল, পৌর তাঁতি দলের সদস্য সচিব আজিজুর রহমান সোহাগ এবং পৌর যুবদল নেতা রতন মাহমুদসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।


​এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে আনা মদ্যপান, গালমন্দ বা রাজনৈতিক পরিচয় দেওয়ার সব অভিযোগই ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের নিয়মিত দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলার স্বার্থে কাজ করতে গিয়ে কোনো একটি মহলের স্বার্থে আঘাত লাগায় তারা ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com