
সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে হামলার শিকার হওয়া ঘাটি পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।
তিনি জানান, এই হামলা কেবল সরকারি সম্পদের ক্ষতি নয়, বরং সুন্দরবনের অপরাধ দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মহাপরিচালক আরও জানান, সুন্দরবনে বনদস্যুতা দমনে 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' এবং 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' এর মাধ্যমে দস্যুদের কোণঠাসা করা হয়েছে। সম্প্রতি কুখ্যাত ডাকাত ছোট সুমন কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণও করেছে। হারবারিয়া স্টেশন স্থাপনের ফলে দস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়ে যাওয়াতেই এই হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
উপকূলীয় অঞ্চলের জনগণকে কোনো গুজবে কান না দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানান মহাপরিচালক। সেই সঙ্গে সুন্দরবনের যেকোনো অপরাধের তথ্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানানোর অনুরোধ করা হয়েছে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]