
কুষ্টিয়ায় ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১০টায় দিশা ট্রেনিং সেন্টারে দিনব্যাপীকর্মশালার উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক খন্দকার জাকির হোসেন।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার জাকির হোসেন বলেন, দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকার ও জনগণের সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষার প্রসার এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি নির্ম‚ল করা সম্ভব।
প্রশিক্ষণ কর্মশালায় দিকনির্দেশামূলক বক্তব্য রাখেন, দুর্নীতি দমনকমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়, বুলবুল আহমেদ, উপ-সহকারী পরিচালক সায়েদুল রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম কাদেরী শাকিল। কর্মশালায় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে সনদপত্র তুলে দেয়া হয়।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]