ইউএনও দীপা রানী সরকার
কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনের ওপরই নির্ভর করবে আমাদের সুস্থ ভবিষ্যৎ
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:২৯
কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনের ওপরই নির্ভর করবে আমাদের সুস্থ ভবিষ্যৎ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার বলেছেন, কৃষকদের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের ওপরই নির্ভর করবে আমাদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। বর্তমান সময়ে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে কৃষি উদ্যোক্তা, প্রান্তিক কৃষকসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত দিনব্যাপী “পার্টনার কংগ্রেস” কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ইউএনও দীপা রানী সরকার বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষির আধুনিকায়ন, উৎপাদনের মানোন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপদ খাদ্য উৎপাদনে আরও বেশি গুরুত্ব দিতে হবে।


উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা টিপু সুলতান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাহিদ হোসেন।


কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. আনিসুজ্জামান খান, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বীন ইসলাম, কৃষিবিদ মোহাম্মদ জসিম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বক্তারা বলেন, “পার্টনার কংগ্রেস” প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের সুযোগ-সুবিধা পাবেন। এর ফলে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।


অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, কৃষি উদ্যোক্তা ও উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকসহ নারী-পুরুষ উপকারভোগীরা অংশগ্রহণ করেন।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com