
দীপ্ত টিভি’র নড়াইল জেলা প্রতিনিধি তানভীর আহমেদ রুবেলের স্ত্রী ও রলোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) আমেনা হাসান বিপাশা (৩২)। কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছে।
বুধবার (১০জুন) বিকাল সাড়ে ৫টার দিকে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবার সকালে ভ্যানযোগেকর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-কালনা-নড়াইল জাতীয় মহাসড়কে কালনাঘাট এলাকায় মধুমতি ইটভাটার সামনে বিপাশা কে ট্রাকচাপা দেয়।
নিহত বিপাশার পরিবার ও স্বজনেরা জানান, প্রতিদিনের মতোবুধবারও লক্ষীপাশার বাসা থেকে ভ্যানযোগে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি।
পথিমধ্যে ঢাকা-কালনা-নড়াইল জাতীয় মহাসড়কের কালনাঘাট এলাকায় মধুমতি ইটভাটার সামনে পৌঁছালে ভ্যানটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়।
গুরুতর আহত বিপাশা কে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নতচিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়া হলে বিকালে তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বৃহস্পতিবার (১১জুন) সকালে বলেন, ট্রাকচাপায় আমেনা হাসান বিপাশা নিহত হয়েছেন। তবে, ট্রাকটিকে জব্দ করাযায়নি।
বিবার্তা/ শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]