
ভিক্ষাবৃত্তির জন্য শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণ করা ৩শিশুকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা সাড়ে ৩ টায় পোড়াদহ রেলওয়ে থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার আহমদ মইনুল হাসান।
গ্রেফতার হওয়া দুই শিশু অপহরণকারী নারীরা কুষ্টিয়ার মিরপুরউপজেলার কাটদহ চর গ্রামের ফতে আক্তার ও শাহনাজ বেগম।
সংবাদ সম্মেলনে রেলওয়ের পুলিশ সুপার জানান, আটক দুই মহিলা ভিক্ষাবৃত্তির জন্য তারা শিশু অপহরণ চক্রের সদস্য। বিভিন্ন কৌশলে শিশুদের অপহরণ করে অন্যত্র বিক্রি করে দেয়। পরে সেই চক্রের সদস্যরা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জনবহুল এলাকায় ওই শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করান।
তিনি আরও জানান, গত ২৭ এপ্রিল সকালে পোড়াদহ রেলওয়ে জংশন এলাকা থেকে সিফাত (১০) ও মোমিন (৯) নামে দুই শিশুকেসুকৌশলে অপহরণ করা হয়। অপহরণকারীরা ট্রেনে করে শিশু দুটিকে যশোর নিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
সিফাতের মা শেফালী আক্তার গত ৬ জুন পোড়াদহ রেলওয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলায় ফতে আক্তারকে সন্দেহভাজন আসামি করা হয়। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শিশু অপহরণের কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রেফতার করা হয় অপর অপহরণকারী শাহনাজ বেগমকে।
পরে এ দুজনের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পুলিশ জানতে পারে কিছুদিন স্টেশনে ভিক্ষাবৃত্তিতে জড়িত ৩ শিশুকে পুলিশ আটক করে রাজধানীর একটি বেসরকারি শিশু পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করেছে। পরে পোড়াদহ স্টেশন থেকে অপহৃত দুই শিশুসহ মোট ৩ শিশুকে ওই সংস্থা থেকে উদ্ধার করে পুলিশ।
অপহহৃত তৃতীয় শিশুটির নাম রাজ। এরা সবাই কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন আশেপাশে বসবাস করে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরকরা হবে বলেও জানান তিনি।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]