
ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মিছিল সংগঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে শহরের পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে সরকারি কেসি কলেজ এলাকায় গিয়ে শেষ হয়। সোস্যাল মিডিয়ায় মিছিলটির ভিডিও রিতিমতো ভাইরাল হয়েছে ।
মিছিলটির নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান । এসময় তাদের হাতে একটি ব্যানার দেখা যায় ।
মিছিলটিতে অন্তত ২০-২৫জন অংশগ্রহণ করে । ব্যানারে লেখা ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইবুন্যাল বন্ধ কর ।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রত্যাহার চাই।
মিছিলের ভিডিওতে আরও দেখা যায়, তারা বারবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা স্লোগান দিতে থাকে। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানিনা, মানবো না। এরপর আল ইমরান নিজেই স্লোগান দিতে থাকেন । তার স্লোগানে তিনি বলেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে । শেখ হাসিনার সরকার বার বার দরকার । লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে অনুষ্ঠিত হওয়ায় মিছিলটি অল্প সময়ের মধ্যেই শেষ করা হয়। এ সময় শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে এ ব্যাপারে ছাত্রলীগ বা সংশ্লিষ্ট কারো কোন বক্তব্য পাওয়া যায়নি ।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]