সারাদেশ
ভারতে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরল ৯১ বাংলাদেশি জেলে
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৫:৩৩
ভারতে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরল ৯১ বাংলাদেশি জেলে
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারের কূটনৈতিক প্রচেষ্টা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভারতে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।


সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা কমান্ডার শাহ্ কামরুজ্জামান এ তথ্য জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমার ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড ৪ টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটসমূহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।


সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার ৭ জুন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হতে ৯১ জন বাংলাদেশি জেলেকে ৪টি ফিশিং বোটসহ গ্রহণ করা হয়।


উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম অধিকতর গতিশীল ও সহজতর হয়েছে।


পরবর্তীতে আজ (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com