সারাদেশ
কোটচাঁদপুরে লাইনচ্যুত বগি উদ্ধার, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২১:৩৭
কোটচাঁদপুরে লাইনচ্যুত বগি উদ্ধার, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ।


রবিবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় ৯ ঘন্টা পর খুলনার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।


জানাযায়, খুলনা থেকে মেকানিক এসে লাইনচ্যুত হওয়া ট্রেন মেরামতের কাজ শুরু করেন। কাজ করতে দীর্ঘ সময় লাগলেও , এখন খুলনার সাথে উত্তর অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক । অর্থাৎ সকাল ৬ থেকে থেকে বেলা ৩ টা পর্যন্ত মেরামতের কাজ চলেছে ।


স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬ টার দিকে পেছনের ৩ টি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল । খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ও পাকশি থেকে উদ্ধারকারী দুটি ট্রেন যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।


এর আগে গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেনের লাইনচ্যুত হয়।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com