ট্যুর গাইডের মান উন্নয়নে মোংলায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১৬:১৫
ট্যুর গাইডের মান উন্নয়নে মোংলায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোংলা (খুলনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় ট্যুর গাইড উন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।


রবিবার (৭ জুন) মোংলার হোটেল পশুরে কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার। ২০২৬ সালে পর্যটন খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে প্রেক্ষাপটে বাংলাদেশ পর্যটন করপোরেশন নির্বাচনী ইশতেহারের সাথে সমন্বয় করে ১৮০ দিনের কর্মসূচি প্রণয়ন করেছে। প্রণীত কর্মসূচির অংশ হিসেবে এক প্রত্নতাত্ত্বিক, এথনিক ও হেরিটেজ সাইটসমূহে মানসম্মত ট্যুর গাইড উন্নয়নের লক্ষ্যে ৩ (তিন) দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই প্রশিক্ষণে স্থানীয় বিভিন্ন ট্রাভেল এজেন্সি, ট্যুর গাইড ও পর্যটন সংশ্লিষ্ট প্রায় ৩২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো. সাব্বির ভূইয়া, উর্ধ্বতন প্রশিক্ষন কর্মকর্তা এইচটিটিআই, বাপক, রাজীব হাসান, নির্বাহী কর্মকর্তা, বাপক। প্রশিক্ষণ তত্ত্বাধারন করেন মো. শাহজাহান খান, ইউনিট ব্যবস্থাপক, হোটেল পশুর, বাপক, মোংলা।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com