কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০০:১৮
কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক গ্রাম্য চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।


শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্বজনরা জানায়, শিশুটির বাবা একজন ভ্যানচালক। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ভিকটিম তার দাদির জন্য আফতাবের কাছে ওষুধ আনতে যায়। প্রায় ১ ঘন্টা পর সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সে তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। এরপর সে ঘটনা খুলে বলে। তারপর মেয়েকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। শিশুটির সাথে এই ঘটনার দুই ঘন্টা পর জানাজানি হলে গ্রামবাসীরা অভিযুক্তকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখে। এরপর রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ মনোহরপুর গ্রামে গিয়ে অভিযুক্ত ব্যক্তি আফতাব হোসেনকে থানায় নিয়ে আসে।


কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ইতিমধ্যে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির পরিবার মামলা করলে পরবর্তী আইনী প্রক্রিয়া শুরু হবে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com