
ডেঙ্গু রোগ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। "সচেতন হউন, ডেঙ্গু প্রতিরোধ করুন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৬ জুন) বেলা ১১টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে রেলি ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়াতে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার ২ জন ও গতকাল ১ জন মোট তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা সর্বদা ডেঙ্গু বিষয়ে কাজ করে যাচ্ছি।
ভর্তি রোগীদের সর্বদা চিকিৎসা দিয়ে যাচ্ছি। ডেঙ্গু এখনো মোংলাতে নিয়ন্ত্রণে আছে। আমরা সকলকে সচেতন করছি সকলে বাড়ির আঙ্গিণা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজে সচেতন থাকতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে।
এ সময় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শাহীন, ডা. প্রকাশ, থানা বিএনপির সভাপতি মান্নান হালদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক সহ হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]