বাগেরহাটে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২০:৪২
বাগেরহাটে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামে এক যুবক ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।


বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামের নিজ বাড়িতে ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করেন। এসময় তিনি বাড়িতে একাই ছিলেন।


মৃত লিমন মোল্লা ওই গ্রামের সিরাজ মোল্লার ছেলে।


স্থানীয় জানায়, পারিবারিক জীবনে তিনি এক শিশু কন্যার জনক। আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সাথে কথাও বলেছেন। লিমনের একমাত্র কন্যা সন্তান পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় নানীর সাথে থাকে। স্ত্রীর সাথে মনোমালিন্য, পারিবারিক দ্বন্দ্ব ও নানা মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যার করেছে বলে জানান স্থানীয়রা। লিমন মোল্লা তার বাবা মায়ের একমাত্র সন্তান।


মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানিয়েছেন, রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।


এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বিবার্তা/রাজীব/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com