
ইনস্পায়ার্ড বাই ন্যাচার, ফর ক্লাইমেট, ফর আওয়ার ফিউচার” এ প্রতিপাদ্যে মোংলায় বিশ্ব পরিবেশ দিবসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বেলা ১২ টায় মোংলার মৈদাড়ায় সুন্দরবন রক্ষায় আমরা সহ কয়েকটি সংগঠনের উদ্যেগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র পশুর নদীর জলজপ্রাণী ও সুন্দরবনের বাস্ততন্ত্র ধ্বংস করছে। জলবায়ু পরিবর্তনের হারকে হ্রাস করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী নির্মানের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির কোন বিকল্প নেই। সুন্দরবনের প্রাণবৈচিত্র রক্ষায় নদী দূষণ রোধ করতে হবে।
একটি ন্যায্য ও টেকসই জ্বালানি রূপান্তরের জন্য ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ সম্প্রসারণ এবং শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরো জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুতের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারকে সুস্পষ্ঠ রোডম্যাপ ঘোষণা করতে হবে দাবিও জানান তারা।
এ সময় সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নূর আলম শেখের সভাপতিত্বে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা অ্যাড. সার্বভৌম রায়, আব্দুর রশিদ হা্ওলাদার, কমলা সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]