
ঝিনাইদহের নয়াহাটি গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় লক্ষ্মী রানী (৫২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার সুরাট ইউনিয়নের নয়াহাটি শ্মশান ঘাটে একটি আম গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর বেলায় বাড়ি থেকে বেরিয়ে এসে নয়াহাটি শ্মশান ঘাট নদীর ধারে একটি আম গাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]