
বাগেরহাটে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরশাহাদাৎবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে জেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম বলেছেন, শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তার আদর্শ ও দর্শনকে ধারণ করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।
তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা, ত্যাগ ও জনগণের পাশে থাকার রাজনীতির মাধ্যমেই বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে। সেই ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লার সভাপতিত্বেঅনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য মো. মনিরুল হক ফরাজী, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির প্রমূখ বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহেরমাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিবার্তা/রাজু /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]