নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
প্রকাশ : ০১ জুন ২০২৬, ২০:৩১
নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।


নড়াইল জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সোমবার (১ জুন) র‌্যালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।সোমবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।


দুপুরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হকের সভাপতিত্বে প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ জাহিদুল ইসলাম, জেলা ভেটেরিনারী অফিসার ড. বিনয় কৃষ্ণ মণ্ডল, নড়াইল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু, ভেটেরিনারী সার্জন ড. তরিকুল ইসলামসহ প্রমুখ।


সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দেশের পুষ্টির চাহিদা মেটাতে এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে দুগ্ধ শিল্প গড়ে তুলে হবে। বিশেষ করে দুগ্ধ উৎপাদনে নারী খামারিদের অংশগ্রহণ ও সাফল্যের প্রশংসা করে তাদেও কে আরও বেশি সহযোগিতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।


বিবার্তা/শরিফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com