
কুষ্টিয়ার মিরপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমতআলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা ক্যানালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ বিকেলে নিজ বাড়ির আমগাছে আম পাড়তে গাছে উঠেন কৃষক আসমত আলী। এসময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তাকেউদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারেরকাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]