
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ প্রাগপুর বিওপির টহল দল আজ রোববার ভোর সাড়ে ৫টায় সীমান্ত পিলার-১৪৮ হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরুরা মিস্ত্রীপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে শনিবার সন্ধ্যা ৬.৫০ টায় জামালপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৫২/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮ বোতল মদ এবং ২৫ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করে।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ৫৭ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]