৪ মাসের শিশুকে সেতু থেকে ছুঁড়ে ফেললেন মা, নিজও দিলেন ঝাপ
প্রকাশ : ৩০ মে ২০২৬, ২১:০৮
৪ মাসের শিশুকে সেতু থেকে  ছুঁড়ে ফেললেন মা, নিজও দিলেন ঝাপ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় ৪ মাস বয়সি শিশু সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে নিজেও ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক মা। নৌকার মাঝিরা মাকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে ৪ মাসের শিশু সাইফ ওসমান হাদি।


শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শহর সংলগ্ন গড়াই নদীর হরিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ওই মাকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।


শিশুটির বাবা হরিপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলীম জানান, তার স্ত্রী সন্তান নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা গ্রামে মায়ের বাড়িতে ছিলেন। সেখান থেকে এসে বিকেলে সেতুর উপর থেকে প্রথমে শিশু হাদীকে নদীর পানিতে ছুঁড়ে ফেলার পর তার স্ত্রী নিজেও নদীতে ঝাঁপ দেয়। আব্দুল আলিম বলেন, তার স্ত্রীর মাথায় সমস্যা রয়েছে। সে কখন কি বলে তার ঠিক থাকে না। তার দাবি শিশু হাদী একটু অসুস্থ ছিল। সে স্ত্রী ও সন্তানকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করাতে চাইছিলেন। অন্যদিকে স্ত্রী মায়ের বাড়িতে রেখেই শিশুটির চিকিৎসা করাতে চাইছিলেন ছিলেন।


এ নিয়ে স্ত্রী ও শাশুড়ির সাথে তার টানাপোড়েণ চলছিল। এ অবস্থায় হঠাৎ করে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি খবর পান তার স্ত্রী শিশু হাদীকে নদীতে ফেলে দিয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে অবস্থানরত নৌকার মাঝিরা সেতু থেকে এক নারীকে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখেন। এ সময় তারা ওই নারীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে শিশু হাদির সন্ধান এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছেন।


কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, স্থানীয়দের ফোন পেয়ে তারা নদী পাড়ে গিয়েছিলেন।সেখানে স্থানীয়দের সাথে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। খবর পেয়ে এরই মধ্যে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দল উদ্ধার অভিযানে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছে।


এদিকে, নদী থেকে উদ্ধার করার পর শিশু হাদীর মাকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।


কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, ওই নারী কেবল কান্নাকাটি করছেন। এ কারণে তার নামসহ কোন
তথ্যই এখন পর্যন্ত জানা যায়নি।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com